Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন হাজার টবের গাছ দিয়ে সাজানো হয়েছে শতরঞ্জপট্টির আনন্দময়ী সেবা সঙ্ঘের মণ্ডপ

ভাগীরথীর পশ্চিমপাড়ে আজিমগঞ্জের অন্যতম নজরকাড়া পুজো আয়োজন করে শতরঞ্জপট্টির আনন্দময়ী সেবা সঙ্ঘ। চলতি বছর আজিমগঞ্জের এই পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করেছে।

তিন হাজার টবের গাছ দিয়ে সাজানো হয়েছে শতরঞ্জপট্টির আনন্দময়ী সেবা সঙ্ঘের মণ্ডপ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: ভাগীরথীর পশ্চিমপাড়ে আজিমগঞ্জের অন্যতম নজরকাড়া পুজো আয়োজন করে শতরঞ্জপট্টির আনন্দময়ী সেবা সঙ্ঘ। চলতি বছর আজিমগঞ্জের এই পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। প্রথম দু’বছর সাবেকিয়ানায় আস্থা রাখলেও ২০২৩সাল থেকে থিমের পুজো আয়োজিত হচ্ছে। সেবার এই ক্লাবের চন্দ্রযান-৩ জেলার মানুষের নজর কেড়েছিল। এবছর এই ক্লাবের থিম ‘সবুজায়ন’। প্রায় তিনহাজার ইন্ডোর প্ল্যান্টস দিয়ে মণ্ডপে সবুজের সমাহার। থিমের সঙ্গে সাজুয্য রেখে দেবী দুর্গা ও তাঁর চার সন্তানকে বৃক্ষের আদলে গড়া হয়েছে।

Advertisement

ক্লাবের সদস্যরা জানান, পৃথিবীজুড়ে যথেচ্ছহারে বৃক্ষনিধনের ফলে জীবকুল বিপদে পড়েছে। পৃথিবীকে সবুজ করে তুললে সেই বিপদ থেকে রক্ষা মিলতে পারে। এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের কাছে সেই বার্তাই পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। প্রচুর টবের গাছ দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। পঞ্চমীর বিকেলে পুজোর উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে। দ্বাদশী পর্যন্ত প্রতিমা মণ্ডপে থাকবে। পুজো উদ্যোক্তারা জানালেন, থিমপুজো শুরুর পর থেকে দর্শনার্থীদের ঢল নামছে। ভিড় সামলাতে ক্লাবের কর্মকর্তাদের নাজেহাল হতে হয়। আজিমগঞ্জ, জিয়াগঞ্জের পাশাপাশি নবগ্রাম, সাগরদিঘি, জঙ্গিপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ শতরঞ্জপট্টির আনন্দময়ী সেবা সঙ্ঘের দুর্গাপুজো দেখতে আসেন। 
• নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ