Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পটল-ঝিঙে ৮০ টাকা, কাঁচা লঙ্কা ১৫০, কাঁকসার সমস্ত বাজারেই ছ্যাঁকা দিচ্ছে দাম

টানা বৃষ্টিতে শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী। মাথায় হাত মধ্যবিত্তের।

পটল-ঝিঙে ৮০ টাকা, কাঁচা লঙ্কা ১৫০, কাঁকসার সমস্ত বাজারেই ছ্যাঁকা দিচ্ছে দাম
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: টানা বৃষ্টিতে শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী। মাথায় হাত মধ্যবিত্তের। কাঁচা সব্জি কিনতে গিয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি, সব্জির জোগান কম থাকায় দাম বেড়েছে। 

Advertisement

কাঁকসার মূল বাণিজ্যকেন্দ্র পানাগড় বাজার। এখানে রয়েছে সব্জি ও বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। চলতি সপ্তাহে টানা বৃষ্টির জেরে সব্জি মার্কেটে জল জমে যায়। বিক্রিবাটা কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। বৃহস্পতিবার কাঁকসা হাটে গিয়ে দেখা গেল আনাজে দামের আগুন। পটল, ঝিঙে, উচ্ছে সবেরই আগের হাটের চেয়ে দাম বেশি। এদিন পটল ৮০ টাকা, ঝিঙে ৮০ ও কুমড়ো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 
কাঁকসার বাসিন্দা স্বরজিৎ রায় বলেন, আগের হাটে কুমড়ো ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছিল। এই হাটে কুমড়োর দাম দ্বিগুণ। বেগুন আগের হাটে ২০-২৫ টাকা ছিল প্রতি কেজি। এবারের হাটে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। লঙ্কা কেজি প্রতি ৪০ টাকা ছিল আগের হাটে। বৃহস্পতিবার হাটে গিয়ে দেখা গিয়েছেসেটা ১৫০ টাকা কেজি হয়ে গিয়েছে। ক্রেতারা জানান, এত দাম দিয়ে বাজার করা মুশকিল হয়ে যাচ্ছে। কাঁকসার এই হাটে সাধারণত আমদানি ব্যাপক থাকে। কিন্তু এদিন আমদানি ছিল না বললেই চলে। ফলে দামও চড়া ছিল। 
স্থানীয় বাসিন্দা শেখ জাফর আলি বলেন, তিনশো টাকা নিয়ে বাজারে এলাম। কিন্তু কিছুই বাজার করতে পারলাম না। কাঁকসা হাটে অন্যদিনের থেকে এদিন ভিড়ও কম ছিল। সব্জি ব্যবসায়ী উজ্জ্বল সাহা বলেন, স্থানীয় চাষিরা হাটে আসছেন না। ফলে বাইরে থেকে আনাজ আনতে হচ্ছে। তাই দামও বেশি। এদিন মানকর হাটেও একই পরিস্থিতি দেখা গিয়েছে। মানকর হাটের উপর স্থানীয়রা ছাড়াও আউশগ্রাম-২ ব্লকের অমরারগড়, পাঁচমৌলি সহ একাধিক এলাকার বাসিন্দারা নির্ভর করেন। কিন্তু এদিন সকালে বৃষ্টির কারণেহাটে ভিড় স্বাভাবিকের চেয়ে কম ছিল। মানকর হাটে এদিন ঝিঙে কেজি প্রতি ৭০-৮০ টাকা, বেগুন ৮০ টাকায় মিলেছে। হাটের এক বিক্রেতা বলেন, টানা বৃষ্টির কারণে শাক-সব্জি জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আনাজের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। কবে কমবে দাম, সেদিকেই তাকিয়ে রয়েছেন কাঁকসা, মানকর, বুদবুদ সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ