Bartaman Logo
১০ জুন, ২০২৬

মান্ডির কাছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কের উপর উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম ৩১

হিমাচল প্রদেশের কাসোলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই বাস

মান্ডির কাছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কের উপর উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম ৩১
  • ১৩ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

সিমলা, ১৩ এপ্রিল: হিমাচল প্রদেশের কাসোলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই বাস। আজ, রবিবার ভোর ৪টের সময়ে দুর্ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কে মান্ডি শহরের কাছেই। আর এই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন ৩১ জন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

তাঁদের ভর্তি করা হয়েছে নীরচক মেডিক্যাল কলেজে। জখমদের মধ্যে আরও ছ’জনের গুরুতর আঘাত লেগেছে। সূত্রের খবর, এই দুর্ঘটনায় জখম হয়েছেন ওই বাসের চালক ও কনডাক্টর। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস। দ্রুত উদ্ধার করা হয় জখমদের। তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। জানা গিয়েছে, দুর্ঘটনার ফলে রাস্তার উপরই উল্টে গিয়েছিল যাত্রীবাহী বাসটি। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিসের। তদন্ত শুরু হয়েছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ