Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভায় নির্দিষ্ট হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বসার ব্যবস্থা

জেলমুক্ত হয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। আর ঠিক তার পরদিন তাঁর তরফে একটি লিফলেট পৌঁছাল বেহালা পশ্চিম বিধানসভার কেন্দ্রের দুয়ারে।

বিধানসভায় নির্দিষ্ট হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বসার ব্যবস্থা
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলমুক্ত হয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। আর ঠিক তার পরদিন তাঁর তরফে একটি লিফলেট পৌঁছাল বেহালা পশ্চিম বিধানসভার কেন্দ্রের দুয়ারে। ওই লিফলেটে বেহালা পশ্চিম কেন্দ্রে বিধায়ক পার্থর পাঁচ টার্মের উন্নয়নের ফিরিস্তি রয়েছে। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, যথাযথ প্রমাণ নিয়ে আসুন, চাকরির জন্য আমি কার কাছ থেকে অর্থ নিয়েছি! প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার নিজের বাড়িতে বসেই পার্থ জানালেন, আমি সৎ কি না তার বিচার করবেন আমার কেন্দ্রের মানুষ। পাশাপাশি যে বিপুল পরিমাণ টাকা কেন্দ্রীয় এজেন্সি উদ্ধার করেছে, তা তাঁর নয় বলেও দাবি করেছেন পার্থ। তাঁর বক্তব্য, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাওয়া যায়নি। টাকা মেলেনি আমার নাকতলার বাড়িতেও। একইসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কে নিজের ‘বান্ধবী’ বলতেও দ্বিধা করেননি পার্থ। তাঁর স্বীকারোক্তি, আমি সদর্পে বলছি, অর্পিতা আমার বান্ধবী। অনেকের দুজন বউ আছেন। আমার একজন বান্ধবী থাকতে পারেন না! এদিকে, শীতকালীন অধিবেশনে পার্থ বিধানসভায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধায়ক হিসেবে পার্থবাবুর বিধানসভায় আসতে কোনও অসুবিধা নেই। পার্থ আগে সরকার পক্ষে অন্য মন্ত্রীদের সঙ্গেই বেঞ্চে বসতেন। তিনি এখন মন্ত্রী নন। সূত্রের খবর, তাই তাঁর আসন পরিবর্তন করা হচ্ছে। তৃণমূল বিধায়কদের শেষ আর বিজেপি বিধায়কদের শুরু—এমন সন্ধিস্থলের একটি আসনে পার্থর বসার ব্যবস্থা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ