Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাচারের আগেই বিমানবন্দরে উদ্ধার টিয়াপাখি, গ্রেপ্তার যুবক

এক যুবককে গ্রেপ্তার করে সাতটি টিয়াপাখি উদ্ধার করল বিমানবন্দর থানার পুলিস। তার মধ্যে ‘ফুলটুসি’ও রয়েছে।

পাচারের আগেই বিমানবন্দরে উদ্ধার টিয়াপাখি, গ্রেপ্তার যুবক
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক যুবককে গ্রেপ্তার করে সাতটি টিয়াপাখি উদ্ধার করল বিমানবন্দর থানার পুলিস। তার মধ্যে ‘ফুলটুসি’ও রয়েছে। শনিবার সন্ধ্যায় আড়াই ও তিন নম্বর গেটের মাঝে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ওই যুবক ছোটো ছোটো খাঁচায় ভরে পাখিগুলি পাচার করছিলেন। বাইরের লোকজন যাতে বুঝতে না পারে, তার জন্য কভার পরানো ছিল। সূত্র মারফত খবর পেয়ে যুবককে পাকড়াও করা হয়। জেরায় তিনি জানিয়েছেন, ভিন রাজ্য থেকে এই টিয়াপাখিগুলি আনা হয়েছিল। তিনি এগুলি বিমানবন্দর থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, অন্য পাচারকারীদের নাম জানেন না। পুলিস জানিয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণ আইনে বন্যপ্রাণ নিয়ে ব্যবসা ও শিকার করার অপরাধে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পাখিগুলিকে তাদের পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য বনদপ্তরকে চিঠিও দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ