Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বর্ষায় জল না জমা স্কুলগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছাইয়ে জোর সংসদের, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত

এবারই প্রথম দুই ধাপে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করছে সংসদ।

বর্ষায় জল না জমা স্কুলগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছাইয়ে জোর সংসদের, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বর্ষা মাঝপথে। তাই উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টার শুরুর আগে পরীক্ষাকেন্দ্র বাছাইয়ে বাড়তি সতর্কতার নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। যে সব স্কুলে বর্ষায় জল জমে, বন্যাপ্রবণ এলাকার স্কুলকে এড়িয়ে পরীক্ষাকেন্দ্র বাছাই করছে সংসদ। এবারই প্রথম দুই ধাপে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করছে সংসদ। আগামী ৮ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার শুরু হতে চলেছে। দ্বিতীয় সেমেস্টার হতে পারে আগামী বছর মার্চ মাসে। এই দুই ধাপের পরীক্ষায় প্রাপ্ত নম্বরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সার্বিক ফল হিসেবে ধরা হবে। 

Advertisement

তাই সেমেস্টার শুরুর আগে উত্তর দিনাজপুর জেলায় এসে আধিকারিক ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি বৈঠক সারলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জেলাশাসক দপ্তরে ওই প্রশাসনিক বৈঠকে সংসদের উপসচিব উৎপলকুমার বিশ্বাস, উপসচিব (উত্তরাঞ্চল) রাজীব বিশ্বাস, উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মানস মণ্ডল সহ অন্য আধিকারিকরা ছিলেন। 
এবারই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরন পরিবর্তন করেছে সংসদ। পরীক্ষা এতদিন হতো একদফায়। যা এবার সেমেস্টার পদ্ধতিতে দুই দফায় হতে চলেছে। গোটা রাজ্যে তথা দেশের মধ্যে প্রথমবার এ ধরনের পরীক্ষা ব্যবস্থাপনা বলে দাবি সংসদ সভাপতির। তিনি জানান, এবার নতুন পদ্ধতিতে গোটা পরীক্ষা হবে। তাই উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ব্যবস্থাপনার ব্যাপারে জানানো হয়েছে। বর্ষার মধ্যেই গুরুত্বপূর্ণ এই পরীক্ষা হবে। তাই যে সব স্কুলে বর্ষায় জল জমে, তুলনামূলক নিচু এলাকার স্কুলকে এড়িয়ে পরীক্ষাকেন্দ্র বাছাই করছে সংসদ। কোন স্কুলের পরিকাঠামো কত উন্নত, সেটাও দেখা হচ্ছে।  পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থাপনার ব্যাপারেও বলা হয়েছে জেলা প্রশাসনকে। পরীক্ষার মাঝে বিশ্বকর্মা পুজো ও মহালয়া রয়েছে। তাই ওই সময় জোরে মাইক বাজানোর ক্ষেত্রেও বিধিনিষেধ জারি থাকবে। অতিরিক্ত পুলিস মোতায়েন থাকবে পরীক্ষাকেন্দ্রগুলিতে।
সংসদ সভাপতির সংযোজন, পরীক্ষাকেন্দ্রে কমপক্ষে দু’টি সিসি ক্যামেরা রাখা বাধ্যতামূলক। একটি, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ পথে ফ্রিস্কিং জোনে। দ্বিতীয়টি, সুপারভাইজারের ঘরে। পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার সময় ফ্রিস্কিং করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। নকল রুখতে প্রশ্নপত্রেও বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়াও যেসব স্কুলে সিসি ক্যামেরা থাকবে, সেখানে চালু রাখা হবে। 
এবার ওএমআর শিটে পরীক্ষা হবে। পরীক্ষা শেষে সেই ওএমআর শিট  কাস্টোডিয়ানদের কাছে জমা থাকবে। এবার আর রিজিওনাল অফিসে সেগুলি পাঠানো হবে না। পরে সংসদ ক্যাম্প করে উত্তরপত্র কালেকশন করবে। এবার জেলায় পরীক্ষা কেন্দ্র থাকছে ৭৬ টি। জেলা প্রশাসন সূত্রে খবর, এবছর উচ্চ মাধ্যমিকে উত্তর দিনাজপুর জেলার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ হাজার। ছাত্রদের তুলনায় ছাত্রীসংখ্যা প্রায় দেড়গুণ। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ