Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট গণধর্ষণ: মুম্বইয়ে বারবার হোটেল পরিবর্তন করছিল কাদের

২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত কাদের খান। গ্রেপ্তারি এড়াতে ঘটনার পর সে কলকাতা থেকে পালিয়ে মুম্বই গিয়ে একাধিক হোটেল পরিবর্তন করে।

পার্ক স্ট্রিট গণধর্ষণ: মুম্বইয়ে বারবার হোটেল পরিবর্তন করছিল কাদের
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত কাদের খান। গ্রেপ্তারি এড়াতে ঘটনার পর সে কলকাতা থেকে পালিয়ে মুম্বই গিয়ে একাধিক হোটেল পরিবর্তন করে। পরে সে পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে যায়। মঙ্গলবার কলকাতার বিচারভবনে মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানিতে এমনই অভিযোগ তুলে সওয়াল করেন বিশেষ সরকারি কৌঁসুলি আবু বক্কর ঢালি। সরকারপক্ষ থেকে আদালতে বলা হয়, মুম্বইতে যেসব হোটেলে এই অভিযুক্ত ছিল, পুলিশ পরবর্তী সময় সেই হোটেলের রেজিস্টারসহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করে। অভিযোগকারিণী পরবর্তী সময়ে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। এনিয়েও এদিন আদালতে দীর্ঘ সওয়াল করা হয়। বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৬ অক্টোবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ