Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিমানের আওয়াজে আতঙ্ক মেঘানিনগরে

বিমানের ওঠা-নামার ঘটনা নিত্যদিনের সঙ্গী। বৃহস্পতিবারের ঘটনা আচমকা সব ওলোটপালট করে দিয়েছে।

বিমানের আওয়াজে আতঙ্ক মেঘানিনগরে
  • ১৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

আমেদাবাদ:  বিমানের ওঠা-নামার ঘটনা নিত্যদিনের সঙ্গী। বৃহস্পতিবারের ঘটনা আচমকা সব ওলোটপালট করে দিয়েছে। এখন বিমানের শব্দ শুনলেই কেঁপে উঠছে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট সংলগ্ন মেঘানিনগর বা আসওয়ারা অঞ্চলের বাসিন্দারা। এখন বিমানের শব্দে আতঙ্কে কানে আঙুল দিচ্ছেন অনেকেই। আসওয়ারার বাসিন্দা হিতেশ শাহ বলছেন, ‘এলাকার সবাই ভয়ে তটস্থ। বিমানের শব্দ কানে এলেই প্রার্থনা করছেন, যেন ভেঙে না পড়ে’। একই বক্তব্য এলাকার বাকিদেরও। বিমানের শব্দ রীতিমতো ভয় ধরাচ্ছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ