হালিশহরে ভাঙল মণ্ডপ, বড়মার বিসর্জনে স্বেচ্ছাসেবক নিয়ে পুলিশের নির্দেশে বিতর্ক
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহরের বকুলতলায় তরুণ সংঘের কালী পুজোর মণ্ডপে দু’বার ধাক্কা দিল দু’টি লরি। তাতে রাস্তার উপর থাকা প্যান্ডেলটি ভেঙে পড়ে। এতে গাড়ি চলাচলে সমস্যা হলেও কেউ হতাহত হয়নি। পুজো কমিটির কর্তারা তড়িঘড়ি প্যান্ডেলের বাঁশ সরানোর কাজ শুরু করেন। তাঁরা জানিয়েছেন, সোমবার গভীর রাতে একটি লরি প্রথমে ধাক্কা দেয়। তারপরে মঙ্গলবার বৃষ্টির সময় আরেকটি লরির ধাক্কায় প্যান্ডেলটি ভেঙে যায়। তবে কারো কিছু হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে লরিটির খোঁজ করা হচ্ছে। 

Advertisement

এদিকে প্রবল বৃষ্টিতে নৈহাটির বড়মা দর্শনে গিয়ে সমস্যায় পড়েন ভক্তরা। বৃষ্টির মধ্যেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁরা বড়মাকে দর্শন করেন। তবে বৃষ্টি থেমে গেলে ঢল নামে দর্শনার্থীদের। অন্যদিকে, নৈহাটি থানার পক্ষ থেকে বড়মা কমিটিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার বিসর্জনের দিন দেড়শ জনের বেশি ভলান্টিয়ার রাখা যাবে না। সেই চিঠি দেখে পুজো কর্তারা রীতিমতো হতবাক। মাত্র ১৫০ জন দিয়ে এত বড় প্রতিমাকে কি করে বিসর্জন দেওয়া যাবে? গত বছরগুলো এর থেকে অনেক বেশি স্বেচ্ছাসেবক ছিলেন।