Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েতের কাজে গতি দুর্গাপুজোর পরই: দিলীপ ঘোষ

দুর্গাপুজোর পর রাজ্যের পঞ্চায়েতগুলিতে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়বে বলে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

পঞ্চায়েতের কাজে গতি দুর্গাপুজোর পরই: দিলীপ ঘোষ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: দুর্গাপুজোর পর রাজ্যের পঞ্চায়েতগুলিতে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়বে বলে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার কল্যাণীর গান্ধীভবনে বি আর আম্বেদকর ইনস্টিটিউট অব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ভবনে রাজ্যের বিভিন্ন ব্লকের বাছাই করা ১০০ জন বিডিওকে নিয়ে প্রশাসনিক জটিলতা দূর করতে বৈঠক করেন তিনি। বৈঠকের পর মন্ত্রী বলেন, ‘বিভিন্ন পঞ্চায়েতে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। বিডিওদের কাছ থেকেও এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান নেওয়া হচ্ছে। পুজোর পর কাজের গতি আরও বৃদ্ধির উপর জোর দেওয়া হবে।’ এদিন আসন্ন দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েও মুখ খোলেন পঞ্চায়েত মন্ত্রী। তাঁর দাবি, ‘বিরোধীরা বর্তমানে ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে। অতীতেও নন্দীগ্রামে শহিদের মাকে প্রার্থী করা হয়েছিল। রাজনীতিতে যে কেউই প্রার্থী হতে পারেন এবং সাধারণ মানুষের আবেগের বিষয়টি মাথায় রেখেই দল সিদ্ধান্ত নেয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ