Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত, অনিয়মের অভিযোগ তৃণমূলের

আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির কবিতা রায় প্রামানিক। আজ, বৃহস্পতিবার সমিতির অফিসে প্রশাসনের ডাকা মিটিংয়ে সভাপতি নির্বাচন হয়।

আলিপুরদুয়ারে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত, অনিয়মের অভিযোগ তৃণমূলের
  • ১৩ আগস্ট, ২০২৬ ১১:০৭
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির কবিতা রায় প্রামানিক। আজ, বৃহস্পতিবার সমিতির অফিসে প্রশাসনের ডাকা মিটিংয়ে সভাপতি নির্বাচন হয়। সভাপতি নির্বাচনে দলে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে বিজেপির জেলা কমিটি থেকে খামবন্দি নাম পাঠানো হয় কবিতাদেবীর। মিটিংয়ে সেই খাম খোলা হয়। ৩২ সদস্যের সমিতিতে তৃণমূলের ২৩ ও বিজেপির ৯ জন সদস্য। এর মধ্যে সভাপতি শিল্পী দে সূত্রধর-সহ তৃণমূলের তিন জন ইস্তফা দেন। বিদায়ী বোর্ডের সহ-সভাপতি পীযূষকান্তি রায় অবশ্য প্রশ্ন তুলেছেন সভাপতি নির্বাচনে এক তৃতীয়াংশ সদস্যের দরকার। সেখানে বিজেপি কি করে বোর্ড গঠন করল তা আমরা খতিয়ে দেখছি। যদিও বিজেপির দাবি, বৃহস্পতিবার বোর্ড গঠনের কিছুক্ষণ আগে তৃণমূলের এক সদস্যের ইস্তফা গৃহীত হয়েছে প্রশাসনের কাছে। তৃণমূল হয়তো সেটা জানে না। তাই বোর্ড গঠনে কোনওরকম অনিয়ম হয়নি বলে দাবি করে গেরুয়া শিবির।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ