Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাহাঙ্গির ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ধৃত

এবার পুলিশের জালে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ আরো এক নেতা। বঙ্গনগর ২ পঞ্চায়েত প্রধান ইশরাফিল চকদারকে গ্রেপ্তার করল ফলতা থানার পুলিশ।

জাহাঙ্গির ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ধৃত
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার পুলিশের জালে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ আরো এক নেতা। বঙ্গনগর ২ পঞ্চায়েত প্রধান ইশরাফিল চকদারকে গ্রেপ্তার করল ফলতা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে হাশিমনগর থেকে ধরা হয়েছে তাঁকে। ধৃতের বিরুদ্ধে ভোটের পর সরব হয়েছিলেন হাশিমনগরের মহিলারা। রাস্তা আটকে বিক্ষোভ থেকে শুরু করে আন্দোলন গড়ে তুলেছিলেন তাঁরা। এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকি, ভয় প্রদর্শন সহ একাধিক অভিযোগ তুলেছিলেন মহিলারা। ফলতার ভোট মিটতেই গ্রেপ্তার করা হল ওই নেতাকে। শুক্রবার ধৃতকে ডায়মন্ডহারবার আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ