Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেক-গিল ঝড়ে উপড়ে গেল পাকিস্তান কাঁটা, বুমরাহের ফর্ম নিয়ে চিন্তা

ম্যাচ বদল হয়, খেলার ফলাফল একই থাকে। গ্রুপ স্টেজের পর সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত। কার্যত পাক বোলারদের পিটিয়ে ছাতু করলেন ভারতীয় ব্যাটাররা।

অভিষেক-গিল ঝড়ে উপড়ে গেল পাকিস্তান কাঁটা, বুমরাহের ফর্ম নিয়ে চিন্তা
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৯
Prefer us on Google

২১ সেপ্টেম্বর, দুবাই: ম্যাচ বদল হয়, খেলার ফলাফল একই থাকে। গ্রুপ স্টেজের পর সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত। কার্যত পাক বোলারদের পিটিয়ে ছাতু করলেন ভারতীয় ব্যাটাররা। বিশেষ করে গিল-অভিষেকের দাপটে ৭ বল বাকি থাকতেই জয় পেল ভারত।

Advertisement

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার। যদিও বেশ মোটা রানের পুঁজি স্কোরবোর্ডে তোলে পাক ব্যাটাররা। ভারতের কাছে টার্গেট আসে ১৭২। এদিন বুমরাহকেই যেন টার্গেট করে পাক ব্যাটাররা। ৪ ওভার হাত ঘুরিয়ে ১টি উইকেট পেলেও বুমরাহ খরচ করে ফেলেছেন ৪৫ রান। যা ভারতের অন্যতম সেরা পেস বোলারের ক্ষেত্রে ব্যতিক্রম।

তবে বোলিং সাধারণ মানের হলেও পুষিয়ে দিল ভারতের ব্যাটাররা। এদিন ৭৪ রান করেন অভিষেক। ৪৭ রান করে ফেরেন গিল। অন্যদিকে ৩০ রান করেন তিলক বর্মাও। সব মিলিয়ে ৭ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে নিয়েই ম্যাচ পকেটে পোরে ভারত। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন অভিষেক শর্মা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ