Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের জার্সি পরে নির্বাসিত পাক খেলোয়াড়

কড়া শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের উবাইদুল্লাহ রাজপুত। ভারতের জার্সি পরে খেলতে নামায় এই কবাডি খেলোয়াড়কে আজীবন নির্বাসিত করল পাকিস্তানের কবাডি সংস্থা।

ভারতের জার্সি পরে নির্বাসিত পাক খেলোয়াড়
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

Advertisement

করাচি: কড়া শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের উবাইদুল্লাহ রাজপুত। ভারতের জার্সি পরে খেলতে নামায় এই কবাডি খেলোয়াড়কে আজীবন নির্বাসিত করল পাকিস্তানের কবাডি সংস্থা। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বাহারিনের এক বেসরকারি কবাডি প্রতিযোগিতা এসিসি কাপে ঘটনাটি ঘটেছিল। সেখানে বিভিন্ন দেশের নামে দল গঠন করা হয়। পাকিস্তানের উবাইদুল্লাহ রাজপুত ভারতের জার্সি পরে খেলতে নামেন। এমনকী তেরঙা উড়িয়ে তাঁকে সেলিব্রেশন করতেও দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হতে বিপাকে পড়েন উবাইদুল্লাহ। তিনি জানান, ভুলবশত না জেনেই ভারতের জার্সিতে নেমে পড়েছিলেন। তবে ঘটনাটির তদন্তে তাঁর যুক্তির পক্ষে নাকি কোনও প্রমাণ দিতে পারেননি উবাইদুল্লাহ। তাই কড়া শাস্তির মুখে পড়েন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ