ওয়াশিংটন: ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা পাকিস্তানের। ভারতের অনুকরণে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে শাহবাজ শরিফ সরকার। সেই সূত্রে আমেরিকায় পৌঁছেছে বিলাবল ভুট্টোর নেতৃত্বাধীন দল। কিন্তু ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বেজায় বিড়ম্বনায় পড়তে হল তাদের। নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে উল্টে মুখ পুড়ল পাক প্রতিনিধি দলের। সন্ত্রাসবাদ দমন নিয়ে তাদের কড়া বার্তা দিলেন মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। তিনি বলেন, অবিলম্বে পাকিস্তান থেকে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদকে তাড়াতে হবে। পাকিস্তানে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে। ধর্মীয় আচরণের ক্ষেত্রে তাঁদের সম্পূর্ণ স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে।s



