Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

আরও চাপে পাকিস্তান, এবার চন্দ্রভাগায় নয়া বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছিল ভারত। এর জেরে কপালে উদ্বেগের ভাঁজ চওড়া হয়েছে ইসলামাবাদের। এবার তাদের গলার ফাঁস আরও শক্ত করা হচ্ছে।

আরও চাপে পাকিস্তান, এবার চন্দ্রভাগায় নয়া বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছিল ভারত। এর জেরে কপালে উদ্বেগের ভাঁজ চওড়া হয়েছে ইসলামাবাদের। এবার তাদের গলার ফাঁস আরও শক্ত করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের কিসতোয়ারে চন্দ্রভাগা নদীর উপর নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পে সম্মতি দিল কেন্দ্র। চন্দ্রভাগার উপর প্রায় ৩ হাজার ২৭৭ কোটি টাকা খরচে গড়ে তোলা হবে ২৬০ মেগাওয়াট দুলহস্তি স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্প। এব্যাপারে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীন বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি (ইএসি)। ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট কমিটির ৪৫তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement


১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে চন্দ্রভাগার জল ভাগ হওয়ার কথা রয়েছে। আগেই চুক্তি স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে নতুন জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলে বিপদে পড়তে পারে পাকিস্তান। সেদেশে জলপ্রবাহ নিয়ন্ত্রিত হবে।  এর জেরে খরা ও বন্যার মতো নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে তাদের।  
২০০৭ সাল থেকে চালু রয়েছে ৩৯০ মেগাওয়াটের দুলহস্তি স্টেজ-১ জলবিদ্যুৎ প্রকল্প। এবার তারই সম্প্রসারণ হচ্ছে। এক্ষেত্রে স্টেজ-১ বিদ্যুৎকেন্দ্রের ড্যাম, রিজার্ভার সহ একাধিক জিনিস ব্যবহার করে স্টেজ ২-এর কাজ শুরু হবে। প্রায় ৬০.৩ হেক্টর জমিতে গড়ে তোলা হবে জলবিদ্যুত্ প্রকল্পটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ