Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬

‘ভুয়ো ঘোষণা ছেড়ে শক্তপোক্ত ব্যবস্থা নিক পাকিস্তান’, মাসুদ আজহারের মাথার দাম বৃদ্ধি নিয়ে ইসলামাবাদকে ঠেস ভারতের

চলতি বছরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মাথার দাম এবছর ২০ লক্ষ পাকিস্তানি টাকা বাড়িয়ে ৭০ লক্ষ করা হয়েছে।

‘ভুয়ো ঘোষণা ছেড়ে শক্তপোক্ত ব্যবস্থা নিক পাকিস্তান’, মাসুদ আজহারের মাথার দাম বৃদ্ধি নিয়ে ইসলামাবাদকে ঠেস ভারতের
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি বছরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মাথার দাম এবছর ২০ লক্ষ পাকিস্তানি টাকা বাড়িয়ে ৭০ লক্ষ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ফের এফএটিএফ-এর ধূসর তালিকায় নাম ওঠা এড়াতেই ‘লোক দেখানো’ এই পদক্ষেপ ইসলামাবাদের। এই আবহে মঙ্গলবার পাকিস্তানকে আয়না দেখাল ভারত। এদিন বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, এধরনের চটকদারি কৌশল ও ভুয়ো ঘোষণা ছেড়ে শক্তপোক্ত ব্যবস্থা নিক ইসলামাবাদ।

Advertisement

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন সাংবাদিকদের বলেন, ‘চোখে ধুলো দেওয়ার মতো আচরণ করছে পাকিস্তান। তাদের এধরনের চটকদারি কৌশল ও ধোঁকা দেওয়ার প্রচেষ্টা নতুন কিছু নয়। আমরা অতীতেও একই ধরনের কৌশল দেখতে পেয়েছি। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্রের এমন ভুয়ো ঘোষণার ভিত্তি যে কতটা অন্তঃসারশূন্য, তা আমরা সবাই জানি। এধরনের তাৎপর্যহীন ঘোষণায় সীমাবদ্ধ না থেকে শক্তপোক্ত পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তানের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ