Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

'মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নেই': শান্তি বৈঠকের মাঝেই নয়া দাবি ইরানের

ইরান-আমেরিকার দ্বিতীয় দফার শান্তি বৈঠক এখন বিশ্বের কাছে সবচেয়ে বেশি চর্চার বিষয়।  রবিবার হঠাৎ করেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির পাকিস্তান সফরের খবর সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

'মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নেই': শান্তি বৈঠকের মাঝেই নয়া দাবি ইরানের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

তেহেরান: ইরান-আমেরিকার দ্বিতীয় দফার শান্তি বৈঠক এখন বিশ্বের কাছে সবচেয়ে বেশি চর্চার বিষয়।  রবিবার হঠাৎ করেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির পাকিস্তান সফরের খবর সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই দফায় ফলপ্রসূ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ইরান- আমেরিকা বৈঠকের মধ্যস্থতা করছে ইসলামাবাদ। এই ইসলামাবাদের ভূমিকা নিয়েই এবার সন্দেহ প্রকাশ করলেন  ইরানের  জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। 

Advertisement

ইব্রাহিম তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, পাকিস্তানক আমাদের  ভালো বন্ধু এবং প্রতিবেশী। কিন্তু উপযুক্ত মধ্যস্থতাকারী নয়। তারা আমেরিকার দিকে সবসময় একটু বেশিই ঝুঁকে থাকে। একজন মধ্যস্থতাকারীকে নিরপেক্ষ হতে হয়, সবসময় এক পক্ষের দিকে ঝুঁকে থাকলে হয় না। ইসলামাবাদ প্রকাশ্যে ওয়াশিংটনের সমালোচনা করতে ভয় পায়। উদাহরণ, লেবাননের বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি আমেরিকা। কিন্তু পাকিস্তান এর কোনও প্রতিবাদ করেনি।'

গত শুক্রবার ইসলামাবাদ সফরে আসে ইরানের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। পরেরদিন শনিবার তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। তবে প্রত্যাশা থাকলেও দ্বিতীয় দফার শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যও করেনি পাকিস্তান। 

আরাঘচি স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফর করেছেন। এই সফরে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংকটের সমাপ্তির সম্ভাব্য পথ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইসলামাবাদে পৌঁছানোর আগে আরাঘচি ওমান সফর করেন। যেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওমানে তিনি সুলতান হাইথাম বিন তারিক আল-সাইদ-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে আলোচনার প্রধান বিষয় ছিল হরমুজ প্রণালীর নিরাপত্তা। 

ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ ছিল না। বরং এতে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি কাঠামো তৈরির প্রস্তাব, সম্ভাব্য ক্ষতিপূরণ দাবি, ভবিষ্যতে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার নিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলোও আলোচনা করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ