Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার ভারতীয় কূটনীতিককে দেশ ছাড়তে বলল পাকিস্তান

বুধবার পাক হাইকমিশনের এক কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল ভারত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে একই পথে হাঁটল পাকিস্তানও।

এবার ভারতীয় কূটনীতিককে দেশ ছাড়তে বলল পাকিস্তান
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: বুধবার পাক হাইকমিশনের এক কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল ভারত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে একই পথে হাঁটল পাকিস্তানও। বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। ওই অফিসারকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। পাক বিদেশ দপ্তর জানিয়েছে, ওই আধিকারিকের গতিবিধি তাঁর কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইসঙ্গে ভারতীয় হাইকমিশনের আধিকারিক ও কূটনীতিকদের পদ, ক্ষমতার অপব্যবহার না করার আর্জিও জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী, ‘ইসলাবাদের ভারতীয় হাইকমিশনে কর্মরত এক অফিসারকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। ওই ব্যক্তির এমন কিছু কাজ করছিল যা তার পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।’ গত ১৩ মে চরবৃত্তিতে সাহায্য করার অভিযোগ পাক হাইকমিশনের এক আধিকারিককে বহিষ্কার করেছিল কেন্দ্র। বুধবার আরও একজনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে নয়াদিল্লি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ