Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজের কাছে মার্কিন কপ্টার ভেঙে পড়তেই পাল্টা হামলা আমেরিকার, প্রত্যাঘাত তেহরানেও

আবারও উত্তপ্ত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। গতকাল হরমুজের পাশে মার্কিন সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে।

হরমুজের কাছে মার্কিন কপ্টার ভেঙে পড়তেই পাল্টা হামলা আমেরিকার, প্রত্যাঘাত তেহরানেও
  • ১০ জুন, ২০২৬ ১১:০৬
Prefer us on Google

তেহরান, ১০ জুন: আবারও উত্তপ্ত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। গতকাল হরমুজের পাশে মার্কিন সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। মার্কিন বাহিনীর দাবি ইরান ওই হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছিল। আর তার জেরেই পাল্টা হামলার পথে আমেরিকা। আর সেই কারণেই ফের ইরানের বিরুদ্ধে হামলা চালায় মার্কিন সেনা। 

Advertisement

জানা গিয়েছে, আমেরিকার পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেই সঙ্গেই ইরানের জাস্ক এবং আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে এইসব হামলার সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা নেই উভয়পক্ষের কাছেই। ইরানের এক সংবাদসংস্থা মারফত জানা গিয়েছে, কেশম দ্বীপে এবং সিরিক সহ দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে পরপর বিষ্ফরণের শব্দে কেঁপে উঠেছে। এছাড়া আরও জানা গিয়েছে, ইরানে তিন দফা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কিন্তু কোনো অসামরিক এলাকায় হামলা চালায়নি তারা। মার্কিন বাহিনীর হামলা চালানোর পর কড়া জবাব দিয়েছে ইরানও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে আমেরিকা। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনও ধরনের হামলার জবাব দেওয়া থেকে কখনওই বিরত থাকবে না। মূলত তিনি দাবি করেছেন মার্কিন বাহিনীর হামলার জবাব তাঁরা দেবেনই। আর তার কথাই সত্যি হল, মার্কিন হামলার জবাবে বাহরিনে আমেরিকার পঞ্চম নৌবহরের উপর ড্রোন হামলা চালায় তারা। দীর্ঘ কয়েক দিন ধরেই আমেরিকা এবং ইরান উভয় পক্ষ থেকেই সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে। এইবার সেই আবহেই হরমুজ় প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে পড়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ