Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফের প্রেস মিট বাতিল করল পাক শিবির

টানা তিনবার! এশিয়া কাপে প্রেস কনফারেন্স বাতিলের হ্যাটট্রিক পাকিস্তানের। গত রবিবার ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে পরাজয়ের পর মিডিয়ার সামনে আসেননি অধিনায়ক সলমন আগা।

ফের প্রেস মিট বাতিল করল পাক শিবির
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

বাই: টানা তিনবার! এশিয়া কাপে প্রেস কনফারেন্স বাতিলের হ্যাটট্রিক পাকিস্তানের। গত রবিবার ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে পরাজয়ের পর মিডিয়ার সামনে আসেননি অধিনায়ক সলমন আগা। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে গ্রুপের ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। আর সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামার প্রাক্কালেও সাংবাদিক সম্মেলনে এলেন না পাকিস্তানের কেউ। মনে করা হচ্ছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও ‘হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই শনিবারের প্রেস কনফারেন্স বাতিল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

Advertisement

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘোষিত সূচি অনুসারে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোনও ক্রিকেটার বা কোচিং স্টাফের মধ্যে একজনের প্রচারমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা। ওই একই সময়ে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে ছিল তাদের অনুশীলন। সূচি অনুসারে তিন ঘণ্টা ধরে প্র্যাকটিস হলও সলমনদের। কিন্তু কেউ এলেন না প্রেস মিটে। আসলে পাইক্রফট ইস্যুতে যেভাবে আইসিসি কার্যত উড়িয়ে দিয়েছে পিসিবি’র দাবি, তাতে কোণঠাসা তারা। কোনওভাবেই জিম্বাবোয়ের ম্যাচ রেফারিকে সরাতে রাজি হয়নি আইসিসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ