Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে জেলায় ১০০ বিঘা জমিতে নষ্ট ধানের বীজতলা

টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১০০ বিঘা জমির ধানের বীজতলা নষ্ট হয়েছে।

টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে জেলায় ১০০ বিঘা জমিতে নষ্ট ধানের বীজতলা
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১০০ বিঘা জমির ধানের বীজতলা নষ্ট হয়েছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে আউশগ্রামে। ধান রোপণের কাজও সেভাবে এগয়নি। মাত্র পাঁচ শতাংশ জমিতে ধান রোপণ করা হয়েছে। জেলায় মোট ৩ লক্ষ ৮০ হাজার হেক্টর জমিতে ধান চাষ হওয়ার কথা রয়েছে। তারমধ্যে মাত্র ১ হাজার ২০ হেক্টর জমিতে বীজ রোপণ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল বলেন, শুক্রবার বৃষ্টি হয়নি। দু’দিন ভারী বৃষ্টি না হলে চাষ অনেকটাই এগিয়ে যাবে। তবে কোথাও কোথাও বীজের সমস্যা হতে পারে। নতুন করে বীজতলা তৈরি করতে হবে। ধান রোপণ হতে দেরি হলে উৎপাদন কমে যাবে।

Advertisement

কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছর এই সময় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ জমিতে ধান রোপণের কাজ শেষ হয়ে যায়। আগস্ট মাসের ১৫ তারিখের মধ্যে ধান রোপণের কাজ শেষ হলে উৎপাদন ভালো হয়। ডিভিসি জল ছাড়ার জন্য কয়েকটি খাল উপচে পড়েছে। সেই জল জমিতে ঢুকছে। ডিভিসি জল ছাড়ার পরিমাণ না কমালে খণ্ডঘোষ, রায়না, জামালপুরের মতো কয়েকটি এলাকায় বীজ রোপণ করতে আরও কিছুদিন সময় লাগবে। 
কয়েক দিন আগে জেলায় ক্ষতির পরিমাণ দেখতে নবান্নর একটি দল জেলায় আসে। তাঁরা মেমারি-২ এবং জামালপুর ব্লক ঘুরে দেখেছেন। মেমারি-২ ব্লকেও বেশ কিছু জমিতে জল জমে রয়েছে। 
কৃষিদপ্তরের দাবি, জুনের শেষ থেকে এখনও পর্যন্ত জেলায় ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে। অন্যান্য বছর এই সময় এতটা বৃষ্টি হয় না। তারফলে ধান রোপণের কাজ করতে তেমন সমস্যা হয় না। এবছর প্রথম দিকে বৃষ্টির অভাবে বীজতলা তৈরি করা যায়নি। পরে অতিবৃষ্টির জন্য বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উঁচু জমিগুলিতে ততটা ক্ষতি না হলেও নিচু এলাকা জলের তলায় চলে যায়। জলে ডুবে থাকায় বীজের রং বদলে গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ