Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশন অবতারে অনিন্দ্য ও অর্জুন

বাংলা ছবিতে ভরপুর অ্যাকশন দেখতে বরাবর ভালোবাসেন দর্শক। এবার সেই ঘরানার ছবিতে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত এবং রোহন ভট্টাচার্য। ভিন্ন লুকে দুই অভিনেতা আসছেন ‘ব্রহ্মার্জুন’ ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌভিক দে।

অ্যাকশন অবতারে অনিন্দ্য ও অর্জুন
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বাংলা ছবিতে ভরপুর অ্যাকশন দেখতে বরাবর ভালোবাসেন দর্শক। এবার সেই ঘরানার ছবিতে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত এবং রোহন ভট্টাচার্য। ভিন্ন লুকে দুই অভিনেতা আসছেন ‘ব্রহ্মার্জুন’ ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌভিক দে। প্রকাশ্যে এল ছবির চরিত্রদের ফার্স্টলুক। ছবিতে ‘ব্রহ্মা’র চরিত্রে দেখা যাবে রোহনকে। অনিন্দ্য অভিনয় করছেন ‘অর্জুন’ চরিত্রে। আরও দুটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও অমিত শেঠী। চিত্রনাট্য অনুযায়ী ঝাড়খণ্ডের দুটি জায়গায় গাঁজা পাচারকে কেন্দ্র করে রাজত্ব চালায় নরেশ পাল ও আলম শেখ। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন। এরপর গল্প কীভাবে এগবে, তা জানার অপেক্ষায় থাকবেন দর্শক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ