Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ধরাশায়ী নর্থইস্ট, দলীপের সেমিফাইনালে ইস্ট জোন

ধারে ভারে উত্তর পূর্বাঞ্চলের থেকে অনেকটাই এগিয়ে ছিল পূর্বাঞ্চল। আর তার ফলও মিলল দলীপ ট্রফির ম্যাচে। এবারের পূর্বাঞ্চল দলে এক ঝাঁক তারকা।

ধরাশায়ী নর্থইস্ট, দলীপের সেমিফাইনালে ইস্ট জোন
  • ২৫ আগস্ট, ২০২৬ ১৬:৪৪
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৫ আগস্ট: ধারে ভারে উত্তর পূর্বাঞ্চলের থেকে অনেকটাই এগিয়ে ছিল পূর্বাঞ্চল। আর তার ফলও মিলল দলীপ ট্রফির ম্যাচে। এবারের পূর্বাঞ্চল দলে এক ঝাঁক তারকা। হেভিওয়েট ইস্ট জোনের বিরুদ্ধে কার্যত কোন প্রতিরোধই তৈরি করতে পারল না নর্থইস্ট। প্রথম ইনিংসে ৪৬৭ রান তোলে ঈশান কিষাণের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল। জবাবে গতকালই ১১১ রানে গুটিয়ে যায় নর্থ ইস্ট এর প্রথম ইনিংস। আর আজ ম্যাচের তৃতীয় দিন মাত্র ১৪৬ রানে শেষ হয়ে গেল তাদের দ্বিতীয় ইনিংসও।

Advertisement

 দলীপ ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ এক ইনিংস ও ২১০ রানে জিতে নিল বৈভব সূর্যবংশী, মহাম্মদ সামিরা। এদিনের ম্যাচের নায়ক পূর্বাঞ্চলের বাহাতি স্পিনার অনুকূল রায়। মাত্র ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন অনুকূল। ব্যাট হাতে ব্যর্থ হলেও বলে নজর কাড়লেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ১১ রান দিয়ে দুই উইকেট নিল ভারতীয় ক্রিকেটের এই ওয়ান্ডার কিড। তবে গোটা ম্যাচে কোন উইকেট পেলেন না ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিডস্টার মহাম্মদ শমি। ব্যাট হাতে ১৬৭ রান করার পর বল হাতে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ইস্ট জোনের শাহাবাজ আহমেদ। এই ম্যাচ জিতে ৩০ শে আগস্ট বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ইস্ট জোন।

Advertisement
সম্পর্কিত সংবাদ