Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তায় বাস পার্কিং করলেই মাসে ৭০০ টাকা গুনতে হবে মালিককে

রাস্তার ধারেই গ্যারাজ করে বহু বাস। এবার থেকে রাস্তায় বাস রাখলে মাসে ৭০০ টাকা করে রাজ্য সরকারকে নাইট পার্কিং ফি দিতে হবে বাস মালিকদের।

রাস্তায় বাস পার্কিং করলেই মাসে ৭০০ টাকা গুনতে হবে মালিককে
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাস্তার ধারেই গ্যারাজ করে বহু বাস। এবার থেকে রাস্তায় বাস রাখলে মাসে ৭০০ টাকা করে রাজ্য সরকারকে নাইট পার্কিং ফি দিতে হবে বাস মালিকদের। পরিবহণমন্ত্রী অর্জুন সিং স্পষ্ট ভাষায় একথা জানিয়ে বলেন, তৃণমূল আমলেই এই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই টাকা এতদিন সরকারি কোষাগারে জমা পড়ত না। তা সরাসরি চলে যেত নেতাদের পকেটে। বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, পরিবহণ দপ্তর বাস পিছু ৭০০ টাকা করে নেবে। রাতে রাস্তায় বাস রাখলে সরকারকে এই ফি দিতে হবে। 

Advertisement

মন্ত্রী আমলাদের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। অর্জুন সিং বলেন, আমলাদের উপরে নির্ভরশীল হলে হবে না। কাজের প্রতি রাজনৈতিক নেতাদের সদিচ্ছা থাকলেও সব আমলার তা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমলা নির্ভর ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সব বদলে গিয়েছে। আগে অনেক যোগ্য অফিসারকে কম্পালসরি ওয়েটিং-এ পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই সরকার তাঁদের ফের নতুন করে দায়িত্ব দিয়েছে। আমাদের সরকার মানুষের স্বার্থে কাজ করছে। মন্ত্রী বলেছেন, বড়ো রাস্তায় কখনই টোটো চালানো যাবে না। কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে পরিবহণ দপ্তর ব্যবস্থা নেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ