নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের ২২ নম্বর ওয়ার্ডে সেবাশ্রমে স্বাস্থ্য পরীক্ষা করতে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ভিড় করছেন। আলমগঞ্জের কল্পতরু মাঠে ২ আগস্ট থেকে স্বাস্থ্যশিবির শুরু হয়েছে। বিভিন্ন ধরনের ডায়াগনাস্টিক টেস্টের পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। এলাকার কাউন্সিলার নাড়ুগোপাল ভকতের উদ্যোগে স্বাস্থ্যশিবির চলছে। এদিন শিবিরে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, ছ’দিন ধরে স্বাস্থ্য শিবির চলছে। এটা খুব ভালো উদ্যোগ। পরবর্তীকালে আমরাও এধরনের উদ্যোগ নেব। মানুষের পাশে থাকাই আমাদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কাজের অনুপ্রেরণা জোগায়। এলাকার কাউন্সিলার বলেন, ওষুধের পাশাপাশি আমরা চশমাও দিচ্ছি। বহু মানুষ উপকৃত হচ্ছে। শুধু এই ওয়ার্ড নয়, শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা এখানে চিকিৎসার জন্য আসছেন। সামনে বছর থেকে এখানে বিনামূল্যে ইউএসজিও করানো হবে।



