Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিহারে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে ৩৫ লক্ষেরও বেশি নাম

বিহারে ভোটার তালিকা থেকে এখনও পর্যন্ত ৩৫ লক্ষেরও বেশি নাম বাদ পড়তে চলেছে। সূত্র মারফৎ এমনই জানা গিয়েছে। ভোটমুখী বিহারে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন।

বিহারে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে ৩৫ লক্ষেরও বেশি নাম
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিহারে ভোটার তালিকা থেকে এখনও পর্যন্ত ৩৫ লক্ষেরও বেশি নাম বাদ পড়তে চলেছে। সূত্র মারফৎ এমনই জানা গিয়েছে। ভোটমুখী বিহারে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৬ কোটি ৬০ লাখ ভোটার রিভিউ ফর্ম পূরণ করেছেন। যা মোট ভোটারের ৮৮.১৮ শতাংশ। ২৫ জুলাই পর্যন্ত ফর্ম পূরণের সময় রয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে,প্রায় সাড়ে ১২ লক্ষ ভোটার মারা গিয়েছেন। যা মোট ভোটারের ১.৫৯ শতাংশ। আরও সাড়ে ১৭ লক্ষ ভোটার বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন। আরও সাড়ে পাঁচ লক্ষ লোক ২ বার নিজের নাম ভোটার তালিকায় রেজিস্টার করেছেন। মনে করা হচ্ছে সব মিলিয়ে ৩৫ লক্ষ ৫০ হাজার মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ