সংবাদদাতা, কালনা: অসম থেকে কয়েক লক্ষ টাকার বিস্কুট বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে আসায় বৃহস্পতিবার নাদনঘাট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অসম পুলিস। ধৃতের নাম দুলাল মজুমদার। বাড়ি ওই থানারই সমুদ্রগড় ভট্টাচার্যপাড়ায়। সে ওই ট্রাকের মালিক বলে জানা গিয়েছে। শুক্রবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে চার দিনের ট্রানজিট রিমান্ডে নেয় অসম পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে অসমের তেজপুর থানা এলাকা থেকে বিস্কুট বোঝাই একটি ট্রাক বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। ওই ট্রাকে প্রায় সাড়ে আটশো কার্টন বিস্কুট ছিল। যার মূল্য কয়েক লক্ষ টাকা। গন্তব্যস্থল বিহারের নিদিষ্ট জায়গায় সময়ে না পৌঁছনোয় বিস্কুট কোম্পানি তেজপুর থানায় অভিযোগ দায়ের করে। এরপরই অসম পুলিস তদন্তে নেমে জানতে পারে বিস্কুট বোঝাই ট্রাকটির নিখোঁজের পিছনে মালিকই যুক্ত। ওই ট্রাক মালিকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানা এলাকায়। বৃহস্পতিবার অসম পুলিসের একটি দল নাদনঘাট এসে পৌঁছয়। নাদনঘাট পুলিসের সহযোগিতায় ওই ট্রাক মালিককে গ্রেপ্তার করে। স্থানীয় নিমতলা এলাকার একটি গোডাউন থেকে ৪০০ কার্টন বিস্কুট উদ্ধার হয়। বাকি বিস্কুটের খোঁজ পায়নি পুলিস।
তেজপুর থানার এক অফিসার চন্দ্রশেখর শ্রেষ্ঠা বলেন, সেপ্টেম্বর মাসে বিস্কুট বোঝাই ট্রাকটি নিখোঁজ হয়ে যায়। থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয়। আমরা জানতে পারি ট্রাকের মালিক এই ঘটনায় যুক্ত। বৃহস্পতিবার নাদনঘাট থানার পুলিসের সহযোগিতায় ট্রাক মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডেও নেওয়া হয়েছে।