Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বেজোস, জুকেরবার্গদের টপকে বিশ্বে দ্বিতীয় ধনী ল্যারি এলিসন

বিশ্বে ধনকুবেরদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন স্পেসএক্স কর্তা এলন মাস্ক। বর্তমানে তাঁর সম্পদের ধারে কাছে নেই কেউ। টেসলার সিইও-র মোট সম্পত্তির পরিমাণ ৪০০ বিলিয়ন ডলারের বেশি। সম্প্রতি এই তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে পরিবর্তন ঘটেছে।

বেজোস, জুকেরবার্গদের টপকে বিশ্বে দ্বিতীয় ধনী ল্যারি এলিসন
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: বিশ্বে ধনকুবেরদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন স্পেসএক্স কর্তা এলন মাস্ক। বর্তমানে তাঁর সম্পদের ধারে কাছে নেই কেউ। টেসলার সিইও-র মোট সম্পত্তির পরিমাণ ৪০০ বিলিয়ন ডলারের বেশি। সম্প্রতি এই তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে পরিবর্তন ঘটেছে। ফোর্বসের তালিকায় দেখা গিয়েছে, দীর্ঘ আট বছর পর বিশ্বের দ্বিতীয় ধনীতমর তকমা হারিয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও জেফ বেজোস। তাঁর জায়গায় উঠে এসেছেন প্রযুক্তি সংস্থা ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। মোট সম্পদের তালিকায় তিনি মেটার সিইও মার্ক জুকেরবার্গকেও পিছনে ফেলে দিয়েছেন। এলিসনের মোট সম্পদের পরিমাণ ২৪৩ বিলিয়ন ডলার। বর্তমানে ওরাকলের মুখ্য প্রযুক্তিবিদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। গত ১২ জুন তাঁর সম্পদের সঙ্গে ২৬ বিলিয়ন ডলার যুক্ত হয়। এরপরই ধনী তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। অপরদিকে ২৩৯ বিলিয়ন ডলারের মালিক ফেসবুক প্রতিষ্ঠাতা জুকেরবার্গ রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে নেমে গিয়েছেন আমাজন কর্তা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ