গুয়াহাটি: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নকে এবার প্রথম ম্যাচেই দেখিয়েছে হতশ্রী। সোমবার বর্ষাপাড়া স্টেডিয়ামে ৪৭ বল বাকি থাকতে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর ধুমধাড়াক্কার সামনে দিশাহারা মনে হয়েছে ম্যাট হেনরিদের। অবশ্য তার আগে মাত্র ১২৭ রানে দাঁড়ি পড়ে চেন্নাইয়ের ইনিংসে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি বলেছেন, ‘হ্যাঁ, ব্যাটিং ভালো হতেই পারত। তড়িঘড়ি শট নিয়ে উইকেট না হারিয়ে টিকে থাকার চেষ্টা করলে এভাবে হারতে হত না। তবে সত্যিটা হল, এখন কত রান যে জেতার জন্য যথেষ্ট, তা বলা কঠিন। তাই স্কোরটা যতটা সম্ভব বেশি করাই থাকে লক্ষ্য। কিন্তু এই উইকেটে ব্যাট করা মোটেই সহজ ছিল না। আমরা তাই হারলেও হতাশ নই।’



