Bartaman Logo
৩১ মে, ২০২৬

অপারেশন সিন্দুর: কেন এই নাম? জানুন

তারপর থেকেই পাকিস্তানকে এই ঘটনার জন্য জবাবদিহি করতে বলে ভারত।

অপারেশন সিন্দুর: কেন এই নাম? জানুন
  • ৭ মে, ২০২৫ ২০:০৫

নয়াদিল্লি, ৭ মে: ঘড়ির কাঁটায় প্রায় ২টা(ভারতীয় সময়)। ভারতীয় সেনার তরফে জানানো হল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে পুরো অভিযানটি হয়েছে ভারতের মাটিতে দাঁড়িয়ে। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত  অভিযানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জয়েশ, লস্করদের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি ও ট্রেনিং সেন্টার। পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার প্রত্যাঘাত এটি। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২৫ জন ভারতীয় ও এক নেপালের বাসিন্দাকে খুন করে জঙ্গিরা। সেই হামলায় নাম জড়ায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সংগঠন টিআরএফের।

Advertisement

তারপর থেকেই পাকিস্তানকে এই ঘটনার জন্য জবাবদিহি করতে বলে ভারত। যদিও পূর্বের মতোই এই হামলার পিছনে নিজেদের দায় নেই বলেই জানিয়ে দেয় পাক সরকার। পহেলগাঁও হামলায় যুক্ত থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় সেনা। গতকাল, মঙ্গলবার গভীর রাতেই ছিল সেই মাহেন্দ্রক্ষণ। জয়েশ, লস্কর জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে  ‘অপারেশন সিন্দুর’। কিন্তু কেন এই নাম? সেই বিষয়ে কৌতুহল দেশবাসীর। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, সেখানে ধর্মের নিরিখে খুন করেছিল জঙ্গিরা। পর্যটকদের বেছে বেছে ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল। ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। তবে শিশু ও নারীদের বাদ রেখে হত্যা করা হয় পুরুষদের। ২৫ জন নারীর সিঁথির সিঁদুর মুছে যায় এক লহমায়। সদ্য বিয়ের পর একজন গিয়েছিলেন হানিমুনে। বিয়ের মেহেন্দি তখনও তাঁর হাতে ছিল। মুহূর্তে স্বামীকে হারিয়ে বিধবা হতে হয়। হিন্দু নারীদের কাছে এই সিঁদুর বিয়ের চিহ্ন, স্বামীর কল্যাণের প্রতীক। পরিবারের পুরুষ সদস্যদের হত্যা করে সেই নারীদের সিঁথির সিঁদুরই মুছে দেয় জঙ্গিরা। হিন্দিতে সিঁদুরকে বলা হয় সিন্দুর। তাই ভারতীয় সেনার এই অভিযানের নাম ‘OPERATION SINDOOR’।  

সিন্দুর শব্দে দুটি O-এর মধ্যে একটি O-এর জায়গায় সিঁদুরের পাত্র রাখা। তা সিঁদুরে ভরা। অর্থাৎ সিঁথির সিঁদুর যারা কেড়ে নিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়া। সরকারি সূত্রে খবর, এই ‘অপারেশন সিঁদুর’ নামটি সাঙ্কেতিক হিসেবে ব্যবহার করা হয়েছে। যার নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বলেছিলেন মহিলাদের বিধবা করেছে,ওদের যোগ্য জবাব দিতেই হবে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় সেনার অভিযানের নাম দেওয়া হবে ‘অপারেশন সিন্দুর’। 

সম্পর্কিত সংবাদ