সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভাঙাচোরা রাস্তাঘাট, বেহাল ট্রাফিক সমস্যা ও বর্জ্যের স্তূপ দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ার প্রতিবাদে অবশেষে বৃহস্পতিবার থেকে জয়গাঁয় অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ীরা। বন্ধের আওতায় রাখা হয়েছে জয়গাঁর পাশে মঙ্গলাবাড়ি হাটকেও। যারজন্য এদিন ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্ত জয়গাঁ ও মঙ্গলাবাড়ি হাটে কোনও দোকান খোলা ছিল না।
Advertisement
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জয়গাঁর লাইফ লাইন মহাত্মা গান্ধী রোড, এসএন রোড ও মঙ্গলাবাড়ি রোড ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্টেডিয়াম থেকে কাস্টমস অফিস পর্যন্ত রাস্তারও বেহাল। প্রতিটি রাস্তায় কোথাও দুই ফুট, কোথাও চার ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই টোটো ও অটো সহ ছোট গাড়ি উল্টে যাচ্ছে। ফলে ছোটখাট দুর্ঘটনা এখন নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তা মেরামতে হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত ও জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির (জেডিএ)। জয়গাঁর ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও বালাই নেই। হকারদের দৌরাত্ম্যে ফুটপাত দিয়ে চলাফেরা করা যায় না। ফলে যানজট সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। প্রতিটি রাস্তার দু’পাশে জমছে বর্জ্যের স্তূপ। যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এরই প্রতিবাদে ও সমস্যা সমাধানের দাবিতে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম অব বিসনেজ অর্গানাইজেশন জয়গাঁ। সেই ফোরামে রয়েছে জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, জয়গাঁ হার্ডওয়্যার অ্যাসোসিয়েশন, জয়গাঁ গ্যারেজ ওনার্স অ্যাসোসিয়েশন ও মঙ্গলাবাড়ি ব্যবসায়ী সমিতি সহ আরও অনেক সংগঠন।
ফোরামের আহ্বায়ক জয়ন্ত মুন্দ্রা বলেন, যতদিন না পর্যন্ত এই দাবিগুলি মানা হচ্ছে ততদিন এই কর্মসূচি চলবে। জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রামাশঙ্কর গুপ্তা বলেন, জয়গাঁর এই সমস্যা নিয়ে না স্থানীয় পঞ্চায়েত, না জেডিএ কেউই মাথা ঘামাচ্ছে না। তাই বাধ্য হয়েই এবার অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। যদিও জেডিএর চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, জয়গাঁর বেহাল রাস্তাঘাট মেরামতে পূর্তদপ্তরের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যে। মাদারিহাটের উপ নির্বাচনের জন্য ভোটের আচরণবিধি না থাকলে এতদিনে বরাদ্দ মঞ্জুর হয়ে কাজের টেন্ডার হয়ে যেত। বাকি সমস্যাগুলিও দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। দোকান খোলার জন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হবে।