Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফিট ফুটবলাররাই বিশ্বকাপ খেলবে: আনসেলোত্তি

জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে নেইমারের। ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্যে চলতি বছরের শুরুতে স্বদেশি ক্লাবে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

ফিট ফুটবলাররাই বিশ্বকাপ খেলবে: আনসেলোত্তি
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে নেইমারের। ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্যে চলতি বছরের শুরুতে স্বদেশি ক্লাবে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে স্যান্টোসের হয়েও তাঁর চোটপর্ব অব্যাহত। অধিকাংশ সময়টাই কেটেছে মাঠের বাইরে। এমন পরিস্থিতিতে আগামী বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে ফুটবলারদের কড়া বার্তা দিলেন কোচ আনসেলোত্তি। তিনি সাফ জানিয়ে দেন, ‘একশো শতাংশ ফিট ফুটবলাররাই বিশ্বকাপের দলে জায়গা পাবে।’ এরপরই তিনি নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রের নাম উল্লেখ করে বলেন, ‘ওরা যদি ৯০ শতাংশও ফিট থাকে, তাহলেও আমি অন্য ফুটবলারকে অগ্রাধিকার দেব। কারণ ফিটনেসের সঙ্গে কোনও আপোস চলবে না। দলে বর্তমানে একাধিক দক্ষ ফুটবলার রয়েছে। প্রত্যেকেই চাইবে, দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে। তাই দল নির্বাচনের ক্ষেত্রে আমাকে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে।’

Advertisement

বিশ্বকাপ শুরু হতে আর মাস ছয়েক বাকি। মার্চের পরই প্রাথমিক দল বেছে নেবেন আনসেলোত্তি। আর টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড়। তাই এরমধ্যে নেইমারের পক্ষে একশো শতাংশ ফিটনেস ফিরে পাওয়ার লড়াইটা কঠিন হলেও অসম্ভব নয়। আনসেলোত্তিও চাইছেন, নেইমার আবারও দেশের জার্সিতে মাঠে নামুক। তাঁর সংযোজন, ‘ওর মতো ফুটবলার খুব কম এসেছে। কিন্তু ভাগ্য খারাপ। চোট-আঘাত বারবার নেইমারকে পিছনে ঠেলে দিয়েছে। এমন জায়গা থেকে ফিরে আসা সত্যিই কঠিন। তবে আমি আশাবাদী, ও আরও পরিশ্রম করবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ