Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আদালতের নির্দেশে চাকরিহারা একমাত্র করণিক, সমস্যায় স্কুল

চরম সমস্যার মুখে পড়েছে চাকদহ ব্লকের হিংনারা পাবলিক ইনস্টিটিউশন স্কুল।

আদালতের নির্দেশে চাকরিহারা একমাত্র করণিক, সমস্যায় স্কুল
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: চরম সমস্যার মুখে পড়েছে চাকদহ ব্লকের হিংনারা পাবলিক ইনস্টিটিউশন স্কুল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্কুলের একমাত্র করণিকের চাকরি চলে গিয়েছে। বিদ্যালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি একা হাতে করতেন তিনি। একসময় এই স্কুলে পাঁচজন ছিলেন করণিক পদে। তাঁরা অবসর নেওয়ায় মাত্র একজন কাজ চালাচ্ছিলেন। তিনিও বর্তমানে স্কুলে না আসায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। 

Advertisement

১৯৫৯ সালে স্কুলটির প্রতিষ্ঠা হয়। পড়ুয়া সংখ্যা ৮০০। প্রধানশিক্ষক সহ রয়েছেন ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা। ন’জন পার্শ্বশিক্ষকও রয়েছেন। স্কুলের অধিকাংশ ছাত্র-ছাত্রী উদ্বাস্তু পরিবার থেকে লেখাপড়া শিখতে আসে। পঞ্চম থেকে দশম পড়ানো হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কলা এবং বিজ্ঞান বিভাগের ক্লাস হয়। গরমের ছুটির পর সোমবার স্কুল খুলেছে। প্রধানশিক্ষক রঘুনাথ বিশ্বাস বলেন, ‘আমাদের স্কুলের একজন মাত্র করণিক পদে ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি কাজ হারিয়েছেন। এখন স্কুলে কোনও করণিক নেই। এর ফলে খুব বিপদে পড়তে হচ্ছে। অনেক কাজ ঠিকমতো করা যাচ্ছে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পর্যন্ত বিদ্যালয়ের একজন শিক্ষককে আনতে যেতে হয়েছে। কবে সমস্যার সমাধান হবে জানা নেই।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ