Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পরীক্ষায় ‘পাশ’ করেছে মাত্র ৪১ হোটেল-গেস্ট হাউস, বন্ধ ৯১৯টি

মির্জা গালিব স্ট্রিটের গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের পর শহরজুড়ে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসের সেফটি অডিট শুরু হয়েছে

পরীক্ষায় ‘পাশ’ করেছে মাত্র ৪১ হোটেল-গেস্ট হাউস, বন্ধ ৯১৯টি
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মির্জা গালিব স্ট্রিটের গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের পর শহরজুড়ে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসের সেফটি অডিট শুরু হয়েছে। মঙ্গলবার কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছেন, সব মিলিয়ে তিন হাজার চারশোর বেশি হোটেল এবং গেস্ট হাউসের লাইসেন্স রয়েছে। তার মধ্যে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯৬০টি জায়গায় পরিদর্শন করা হয়েছে। এই অডিটে আপাতত পাস করেছে মাত্র ৪১টি হোটেল এবং গেস্ট হাউস। বাকি ৯১৯টিতে ক্লোজার নোটিস দেওয়া হয়েছে। কমিশনার আরও জানিয়েছেন, একটি হাইপাওয়ার কমিটি তৈরি হয়েছে। যারা ক্লোজার নোটিস পেয়েছে, তারা পুনরায় আবেদন জানাবে। গাইডলাইন মেনে সমস্ত শর্ত বিশেষত, অগ্নিসুরক্ষা বিধি মেনে যাঁরা হোটেল এবং গেস্ট হাউস চালাতে পারবেন, তাঁদের পুনরায় ব্যবসা চালুর অনুমোদন দেওয়া হবে। ‘কেস টু কেস’ বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ