নিজস্ব প্রতিনিধি, তমলুক: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। বিক্ষোভ স্থানীয়দের। আজ, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ভাণ্ডারবেড়িয়া এলাকায় হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, জাতীয় সড়ক দিয়েই সাইকেলে চড়ে তমলুকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাচ্ছিল শান্তনু জানা নামের বছর ১৮-এর এক ছাত্র। তাঁর বাড়ি তমলুক থানার শিমুলিয়া গ্রামে। ভাণ্ডারবেড়িয়াতে হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কের উপর তাঁকে পিষে দেয় একটি বেপরোয়া লরি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।



