Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্মীয়মাণ বিল্ডিংয়ের উপর থেকে পড়ে গুরুতর জখম এক

নির্মীয়মাণ বিল্ডিংয়ের উপর থেকে পাশের বাড়ির চালে পড়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি থানার ১১ নম্বর ওয়ার্ডের কালীতলা লেনে। জখম ব্যক্তির নাম রাজেশ প্রসাদ। তিনি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

নির্মীয়মাণ বিল্ডিংয়ের উপর  থেকে পড়ে গুরুতর জখম এক
  • ৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্মীয়মাণ বিল্ডিংয়ের উপর থেকে পাশের বাড়ির চালে পড়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি থানার ১১ নম্বর ওয়ার্ডের কালীতলা লেনে। জখম ব্যক্তির নাম রাজেশ প্রসাদ। তিনি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যে বাড়ির টালির চাল ভেঙে তিনি নীচে পড়েন, সেই বাড়িতে থাকা এক ব্যক্তিও সামান্য জখম হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১১ নম্বর ওয়ার্ডের কালীতলা লেনে কয়েক বছর ধরে বিল্ডিংটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সেটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল বলেও দাবি স্থানীয়দের। বিল্ডিংয়ের ভিতর কয়েকটি পরিবার অস্থায়ীভাবে বাস করে। বিল্ডিংটি দেখাশোনার জন্য বছর ৪৮-এর রাজেশ প্রসাদ সেখানে থাকতেন। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ বিল্ডিংয়ের সিঁড়ি থেকে নামছিলেন রাজেশ। অন্ধকারে উপর থেকে নীচে পড়ে যান তিনি। সোজা গিয়ে পড়েন পাশের বাড়ির টালির উপর। সেই বাড়ির বাসিন্দা অশোক সোনকর নামে এক ব্যক্তি জখম হন।  দু’জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অশোককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এদিন সন্ধে পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন সুরেশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ