Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জাতীয় পুরস্কার গ্রহণের জন্য এক হাতই যথেষ্ট: শাহরুখ

জীবনের প্রথম জাতীয় পুরস্কার। শাহরুখ খানের কাছে সেটা যে কতটা স্পেশাল, তা বলার অপেক্ষা রাখে না। ‘জওয়ান’ ছবির জন্য এই সম্মান পেয়েছেন বাদশা।

জাতীয় পুরস্কার গ্রহণের জন্য এক হাতই যথেষ্ট: শাহরুখ
  • ২১ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

মুম্বই: জীবনের প্রথম জাতীয় পুরস্কার। শাহরুখ খানের কাছে সেটা যে কতটা স্পেশাল, তা বলার অপেক্ষা রাখে না। ‘জওয়ান’ ছবির জন্য এই সম্মান পেয়েছেন বাদশা। কিন্তু তা কি ভাঙা হাতেই গ্রহণ করবেন? সম্প্রতি ‘কিং’-এর শ্যুটিংয়ে কাঁধে চোট পেয়েছেন শাহরুখ। কিন্তু জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য তাঁর এক হাতই যথেষ্ট। বুধবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে এমনই জানালেন স্বয়ং শাহরুখ।

Advertisement

ছেলে আরিয়ান খানের পরিচালনায় নেটফ্লিক্সে আসছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। তারই প্রিভিউ অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘আমার কাঁধে একটা ছোট অস্ত্রোপচার হয়েছে। আসলে ছোট নয়, বেশ বড়ই। সুস্থ হতে অন্তত এক-দু’মাস সময় লাগবে। কিন্তু জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য একটা হাতই যথেষ্ট।’ দু’হাত ছড়িয়ে সিগনেচার স্টাইলে নায়ককে দেখতে অভ্যস্ত দর্শক। এক হাতে সেই পোজ দেওয়া কঠিন। এদিনের অনুষ্ঠানে সে প্রসঙ্গে হেসে শাহরুখ বলেন, ‘এক হাতে প্রায় সব কাজই করতে পারছি। আপনাদের ভালোবাসা দু’হাতে গ্রহণ না করতে পারাটাই যা সমস্যার।’ 
নতুন প্রজন্মকে সবসময় নানা ভাবে উৎসাহ দেন শাহরুখ। ছেলের ডেবিউ নিয়ে তিনি নিজেও অত্যন্ত উত্তেজিত। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ‘যখন আরিয়ান আমাকে বলল, বলিউড নিয়ে একটা শো করতে চায়। যেখানে সব আসল জিনিস থাকবে। আমি ভেবেছিলাম, ও কি মন্নতের ফুটেজ ইউ টিউবে আপলোড করে দেবে?’ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে এই শো দেখতে পাবেন দর্শক। আরিয়ানের পরিচালনায় কলাকুশলীরা পর্দায় যে ম্যাজিক তৈরি করেছেন, সে বিষয়ে আশ্বস্ত করেছেন শাহরুখ স্বয়ং।

সম্পর্কিত সংবাদ