রাঁচি, ৫ জুলাই: ঝাড়খণ্ডের রামগড়ের কারমা এলাকায় একটি কয়লা খনির একাংশ ধসে মৃত্যু হল ৪ শ্রমিকের। ওই কয়লা খনিতে আটকে পড়েছেন বহু শ্রমিক। উদ্ধারকাজ শুরু হয়েছে।
রাঁচি, ৫ জুলাই: ঝাড়খণ্ডের রামগড়ের কারমা এলাকায় একটি কয়লা খনির একাংশ ধসে মৃত্যু হল ৪ শ্রমিকের। ওই কয়লা খনিতে আটকে পড়েছেন বহু শ্রমিক। উদ্ধারকাজ শুরু হয়েছে।
সূত্রের খবর, ওই খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করা হচ্ছিল। তখনই ঘটে বিপত্তি। ধসে যায় খনির একাংশ। যাতে চাপে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। ইতিমধ্যেই কয়েকজনের দেহও উদ্ধার করা হয়েছে। আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা প্রশাসনের।
পুলিস সূত্রে খবর, ওই খনি থেকে অবৈধভাবে কয়লা তোলার কাজ করছিলেন যে শ্রমিকেরা তারা কারমার বাসিন্দা। গোটা বিষয়টি জানতে ও তদন্তের জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারীরা, জানিয়েছেন রামগড়ের ডিসি ফৈয়জ আহমেদ মুমতাজ।