Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট, রহড়ায় ধৃত এক

মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে শুক্রবার রহড়া থানার পুলিশ স্বপন গাইন ওরফে বাপিকে গ্রেফতার করেছে।

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট, রহড়ায় ধৃত এক
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে শুক্রবার রহড়া থানার পুলিশ স্বপন গাইন ওরফে বাপিকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি রুইয়া এলাকায়। ধৃতকে এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি, বাপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষের নামে কুরুচিকর মন্তব্য করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এনিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়। অভিযোগ, ওই পোস্টে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা হয়। বৃহস্পতিবার এ নিয়ে রহড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ওই রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এদিন ধৃতের কঠোর শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ রহড়া থানার সামনে বিক্ষোভ দেখায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ