Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋণ পাইয়ে দেওয়ার নামে পৌনে ১০ লক্ষের প্রতারণা, ধৃত ১

বিজনেস লোন পাইয়ে দেওয়ার নামে পৌনে ১০ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা।

ঋণ পাইয়ে দেওয়ার নামে পৌনে ১০ লক্ষের প্রতারণা, ধৃত ১
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিজনেস লোন পাইয়ে দেওয়ার নামে পৌনে ১০ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মনু রায় ওরফে লালা। সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি মধ্যমগ্রামে। প্রসঙ্গত, ইকোপার্ক থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তি গত ২০২৪ সালের ৪ অক্টোবর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান, একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে একজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিজনেস লোন দেওয়ার নামে তাঁর কাছ থেকে কয়েক দফায় ৯ লক্ষ ৬৯ হাজার টাকা নেন তিনি। ঋণের জন্য বিমা করতে হবে বলে ওই টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু, পরে কোনও ঋণ পাননি তিনি। এমনকী, ওই পৌনে ১০ লক্ষ টাকাও ফিরে পাননি।

Advertisement

এরপর যে প্রতিনিধি তাঁকে ফোন করেছিলেন, তাঁর খোঁজে তিনি সংস্থার অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওই নামে কোনও কর্মী অফিসে নেই। তখন তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। এরপরই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ