Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে রাস্তার কাজ বন্ধ করলেন বাসিন্দারা  

অণ্ডালে রাস্তার কাজ বন্ধ করলেন বাসিন্দারা
 
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার অণ্ডাল থানার সিঁদুলি এলাকায় ঢালাই রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, যেভাবে কাজ হচ্ছে তাতে এলাকাবাসীর দুর্ভোগ বাড়বে। বর্ষাকালে খুব সমস্যা হবে। গত মঙ্গলবার গণস্বাক্ষরিত স্মারকলিপি বিডিও ও মহকুমাশাসককে দেন এলাকার বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিদুলি গ্রামের কুচিবেরা গ্রামে ওই কংক্রিটের রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা রাজু রাম ও কবিতা পাণ্ডে বলেন, এখন রাস্তার নিচু দিকটা ঢালাই হবে বলছে। বাকি অংশ কাঁচা থাকবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ