Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানকে যৌথভাবে হরমুজ পরিচালনার প্রস্তাব ওমানের

হরমুজের অধিকার নিয়ে ইরানকে বিকল্প প্রস্তাব প্রতিবেশী দেশ ওমানের। সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আঞ্চলিক দেশগুলির একযোগে হরমুজ প্রণালী পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে তেহরানকে।

ইরানকে যৌথভাবে হরমুজ পরিচালনার প্রস্তাব ওমানের
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: হরমুজের অধিকার নিয়ে ইরানকে বিকল্প প্রস্তাব প্রতিবেশী দেশ ওমানের। সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আঞ্চলিক দেশগুলির একযোগে হরমুজ প্রণালী পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে তেহরানকে। মালাক্কা প্রণালীর ধাঁচে নৌ চলাচল, পরিবেশ ও উদ্ধারকাজের জন্য স্বেচ্ছায় সংশ্লিষ্ট দেশগুলির অনুদানের কথা বলা হয়েছে প্রস্তাবে। সেখানে সাফ বলা হয়েছে, জলপথটির নিয়ন্ত্রণ ইরানের একার হাতে থাকবে না। জানা যাচ্ছে, পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলিরও সমর্থন রয়েছে ওমানের এই প্রস্তাবে। ফের ইরানের উপর আক্রমণ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে আমেরিকা। ফলে কূটনৈতিকভাবে হরমুজ সমস্যার সমাধানের আশা করা হচ্ছে। সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে ‘ভালো কথা’ হচ্ছে। দু’পক্ষের চুক্তি হতে পারে বলেও দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ট্রাম্পের হুঁশিয়ারি, সমঝোতা না হলে ফের মার্কিন হামলা শুরু হবে। 

Advertisement

এদিকে সোমবারই ওমান ও সৌদি আরবের বিদেশমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে কথা বলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। তেহরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পশ্চিম এশিয়ায় দেশগুলির সহযোগিতা ও যৌথ কূটনীতির মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। আমেরিকার আগ্রাসী নীতির জন্য হরমুজ প্রণালীতে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ