Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অল্পবয়সে বিয়ে নয়, স্কুলে ছাত্রীদের বোঝাল পুলিস

অল্পবয়সে বিয়ে নয়, স্কুলে ছাত্রীদের বোঝাল পুলিস
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা থানা এলাকায় নাবালিকা পালিয়ে যাওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রেমের টানে রঙিন স্বপ্নে ঘর ছাড়ছে নাবালিকারা। এবার স্কুলে স্বয়ংসিদ্ধা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে কালনা থানার পুলিস। শনিবার কালনার সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে স্বয়ংসিদ্ধা কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন, কালনা থানার দুই মহিলা পুলিস অফিসার কৃষ্ণা সাহা ও মুনমুন সিংহ মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক নীহাররঞ্জন সাহা। এদিন মহিলা অফিসাররা বাল্যবিবাহ, মোবাইল ব্যবহার, মেয়েদের রঙিন স্বপ্নের হাতছানির বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয়। তাতে নাবালিকার বিয়ের সঙ্গে যুক্ত মানুষজন, পাত্র, পুরোহিত থেকে ডেকরেটর, রাঁধুনি সকলেই শাস্তির মুখে পড়বে বলে জানানো হয়। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের জীবনে কী ক্ষতি হয় তাও বিস্তারিত আলোচনা হয়। নাবালিকাদের কোনও প্রলোভনে পা না দিতে বলেন পুলিস অফিসাররা। মোবাইল ব্যবহারেও সতর্ক থাকতে বলা হয়। 
Advertisement
জামালপুরে বালিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১: বালিবোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে জামালপুর থানার পুলিস। বালির অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টরের চালক রমেশ হাঁসদাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি জামালপুর থানার ডাঙা ফরিদপুরে। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে মেমারি-তারকেশ্বর রোড ধরে ট্রাক্টরটি যাচ্ছিল। খবর পেয়ে পাঁচড়া হাইস্কুল মোড়ের কাছে পুলিস ট্রাক্টরটি আটকায়। চালক বালির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি।  
সম্পর্কিত সংবাদ