বার্মিংহাম: না ফেরার দেশে পাড়ি দিলেন ওয়াজির মহম্মদ। সোমবার বার্মিংহামে ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন পাকিস্তানের প্রবীণতম ক্রিকেটার। ১৯৫২ সালে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন হানিফ মহম্মদের জ্যেষ্ঠ ভ্রাতা ওয়াজির। দেশের হয়ে ২০টি টেস্টে প্রতিনিধিত্ব করেন তিনি। ১৯৫৭-৫৮ সালে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উপহার দিয়েছিলেন অনবদ্য ১৮৯ রানের ইনিংস।



