Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রবিবার

ওয়াল প্লেট

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।

ওয়াল প্লেট
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
Advertisement
আজ তোমাদের একটা অন্য রকম হাতের কাজ শেখাবেন ডিজাইনার। এটা একদম ঘরোয়া জিনিস দিয়ে ঘর সাজানোর উপায়। আলাদা করে কিছু কিনতে হবে না এর জন্য। বাড়িতে যা আছে তাই দিয়েই বানানো যাবে সুন্দর একটা ঘর সাজানোর প্লেট। 
আজকাল দেওয়ালে প্লেট ডেকর খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সেই ‘ওয়াল প্লেট’ বাড়িতেই তৈরি করতে পার তোমরাও অনায়াসে। কী করে? উপায়টা বলি তবে শোনো।
তার আগে অবশ্য জেনে নিতে হবে কী কী লাগবে এই ওয়াল প্লেট তৈরি করতে?
উপকরণ: মাইক্রো আভেন থেকে নেওয়া হট প্লেট ১ টা, তুলি ১ টা, রং পছন্দ মতো।
পদ্ধতি: মাইক্রো আভেন খারাপ হয়ে গিয়েছে? তা যাকগে । ফেলে দেওয়ার আগে ভেতর থেকে হট প্লেট বের করে নাও। এবার তা ধুয়ে শুকনো করে নাও। এরপর তার ওপর নিজের পছন্দ মতো 
নকশার আউট লাইন এঁকে নাও মোটা পেন্সিল দিয়ে। এবার সেই আউট লাইন অনুযায়ী তুলিতে রং লাগিয়ে এঁকে ফেল। তারপর তা পুরোপুরি শুকনোর সময় দাও। এরপর ভেতরটা প্রয়োজন অনুযায়ী রং দিয়ে ভরাট করে দাও। উজ্জ্বল ও রঙিন করে এঁকে নাও প্লেটটা। এরপর তা শুকিয়ে নিলে ওয়াল ডেকর তৈরি। এটি দেওয়ালে স্ক্রু দিয়েও লাগাতে পার, আবার বসার ঘরের কোনও সেল্ফ বা টেবিলে স্ট্যান্ড দিয়েও বসাতে পার। দারুণ দেখতে লাগবে জিনিসটা। আর ঘরের সৌন্দর্যও বাড়বে।
Advertisement
সম্পর্কিত সংবাদ