Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা বধূর মৃত্যু

রান্নার সময়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ন›মাসের অন্তঃসত্ত্বা বধূর। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতার নাম কাশ্মীরি খাতুন(২৪)।

অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা বধূর মৃত্যু
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রান্নার সময়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ন›মাসের অন্তঃসত্ত্বা বধূর। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতার নাম কাশ্মীরি খাতুন(২৪)। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ উনুনে রান্না করছিলেন। আচমকাই  তাঁর শাড়িতে আগুন লাগলে তাঁর হাত, পা ও মুখ সহ শরীরের বিভিন্ন জায়গার চামড়া পুড়ে যায়। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কুশিদা সুস্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসক চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন। রাতে সেখানে তিনি মারা যাম। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিস। স্থানীয় পঞ্চায়েত সদস্য হেলি খাতুন বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। স্বামী দিল্লিতে রয়েছেন। শাশুড়ি বউমাকে রান্নার জন্য জিনিসপত্র জোগাড় করতে বলে পুকুরে স্নান করতে যান। এদিকে বউমা উনুনে রান্না করতে বসে যান। অসাবধানবশত শাড়িতে আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ