Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রিকস সম্মেলনের বিশেষ ডিনারে যোগ দিলেন না শি জিংপিং, কেন এমন সিদ্ধান্ত?

ব্রিকস সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ ডিনারে উপস্থিত থাকলেন না চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। শনিবার রাতে ভারত মণ্ডপমে আয়োজিত এই ডিনারে ব্রিকস সদস্য ও অংশগ্রহণকারী দেশগুলির একাধিক রাষ্ট্রনেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও শি জিনপিংয়ের অনুপস্থিতি নজর কেড়েছে সবার।

ব্রিকস সম্মেলনের বিশেষ ডিনারে যোগ দিলেন না শি জিংপিং, কেন এমন সিদ্ধান্ত?
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ সেপ্টম্বর: ব্রিকস সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ ডিনারে উপস্থিত থাকলেন না চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। শনিবার রাতে ভারত মণ্ডপমে আয়োজিত এই ডিনারে ব্রিকস সদস্য ও অংশগ্রহণকারী দেশগুলির একাধিক রাষ্ট্রনেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও শি জিনপিংয়ের অনুপস্থিতি নজর কেড়েছে সবার। সূত্রের খবর, নৈশভোজে না যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একটি সূত্রের দাবি, সম্মেলনের ব্যস্ত কর্মসূচির পর বিশ্রাম নিতে হোটেলেই ফিরে গিয়েছিলেন শি।

Advertisement

শনিবার বিকেলে দিল্লিতে পৌঁছন শি জিনপিং। এরপর তিনি ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রায় সাত বছর পর ভারতে এলেন চীনের প্রেসিডেন্ট। তাঁর ভারত সফর ঘিরে দুই দেশের সম্পর্ক এবং একাধিক গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে। 

শি অনুপস্থিত থাকলেও ডিনারে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সহ অন্যান্য ব্রিকস নেতারা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকী লোকসভার স্পিকার ওম বিড়লাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যেও ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অসমের হিমন্ত বিশ্বশর্মা। সংসদ ভবন থেকে দুইটি বাসে করে কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা নৈশভোজের অনুষ্ঠানে পৌঁছন।

বিশেষ ডিনারে খাবারের তালিকাও ছিল নজর কাড়া। করা হয়েছিল বিশেষ আয়োজন। পরিবেশন করা হয় খান্ডভি মিল-ফুই, খুম্ব গালৌটি, পনির লাবাবদার, গুচ্ছি মারমিক, গাজর-বিনস পোরিয়াল এবং মিলেট পোলাও। মিষ্টির তালিকায় ছিল পুরনো দিল্লির ফ্রুট ক্রিমের সঙ্গে জিলাপি এবং শাহতুত ফিরনি। 

উল্লেখ্য, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকস সম্মেলন। ১১টি সদস্য দেশ এবং ১০টি অংশীদার দেশের রাষ্ট্রনেতারা সম্মেলনে যোগ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। দিনের সম্মেলন ও বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও শি জিনপিংয়ের ডিনারে অনুপস্থিতি কূটনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে। একইভাবে দিনের সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরে যাওয়ায় আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদও ডিনারে উপস্থিত ছিলেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ