উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১৬:৫৭
Prefer us on Google

বদ্রীনাথ, ৩০ অক্টোবর: আকাশে ঘন কালো মেঘ আর তার সঙ্গে নাগাড়ে বৃষ্টি। সেই সময়ই বদ্রীনাথ থেকে দেরাদুনের দিকে উড়ে যাচ্ছিল একটি হেলিকপ্টার। কিন্তু মাঝপথেই বিপত্তি। যেতে যেতে আচমকাই ভেঙে পড়ল সেটি। পাইলট-সহ কপ্টারটিতে মোট ৬ জন ছিলেন। সূত্রের খবর ৬ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, আজ, দুপুরে হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় যোশী মঠের কাছে হঠাৎই হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন পড়ে। পাশাপাশি ট্র্যাকিং সিস্টেমে সিগনাল আসাও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জানা যায়, যোশী মঠের কাছে চায়ি গ্রামে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। এর মধ্যে পাইলট সহ আরও ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। পাইলটের নাম হিমাংশু। বাকি পাঁচ জন হলেন- প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচ এস নটরাজা। তাঁদের প্রত্যেকরাই মৃত বলে সূত্রের খবর।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। জেলা প্রশাসন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে মৃতদের উদ্ধার করে। 

এর আগেও চলতি মাসে ২টি হেলিকপ্টারকে ওই এলাকায় জরুরি অবতরণ করানো হয়েছিল। একবার আবহাওয়া খারপের কারণে একটি কপ্টারকে রুদ্রপ্রয়াগেও নামানো হয়। পরে আরেকটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে তেহরিতে জরুরি অবতরণ করেছিল। এরপর এদিন ফের হেলিকপ্টার দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।