Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপালগঞ্জের রথযাত্রায় ৫৬ পদের ভোগ নিবেদন

গোপালগঞ্জের রথযাত্রায়  ৫৬ পদের ভোগ নিবেদন
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগঞ্জ: ৫৬ পদের বিশেষ ভোগ নিবেদনের মাধ্যমে রথযাত্রা উৎসবের সূচনা হবে দক্ষিণ দিনাজপুর জেলার গোপালগঞ্জের বালুপাড়া শ্রীশ্রী রাধামাধব মন্দিরে। এবছর এই মন্দিরের রথযাত্রা ১৩তম বর্ষে পদার্পণ করল। আজ, শুক্রবার দুপুর ১২.৩০ টায় ৫৬ পদের ভোগ নিবেদন করা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এরপর ভক্তদের মধ্যে সেই মহাপ্রসাদ বিতরণ হবে। দুপুর ৩.৩০ টেয় কীর্তন সহযোগে যাত্রা শুরু হয়ে রথটি বালুপাড়া রাধামাধব মন্দির থেকে গোপালগঞ্জ বারোয়ারি কালীমন্দিরের গুন্ডিচা মন্দিরে   পৌঁছবে। এই উপলক্ষ্যে সেখানে মঙ্গলাচরণ, ভজন, কীর্তন, যজ্ঞ, জগন্নাথদেবের লীলাকথা, সন্ধ্যা আরতি, পুষ্পাঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সকলের উদ্দেশে প্রসাদ বিতরণ করা হবে। এই রথযাত্রার দায়িত্ব রয়েছে গোপালগঞ্জ বালুপাড়া রথযাত্রা কমিটির উপর। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট, শ্রীধাম মায়াপুর। উৎসব কমিটির সদস্য শম্ভু সাহা বলেন, রথের দিন থেকে শুরু হয়ে উল্টোরথ পর্যন্ত ন’দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। এই রথযাত্রা মহোৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে  যোগদান করার আহ্বান জানান তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ